Thursday, October 9, 2008

পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষী প্রবণতা

পাশ্চাত্যের বিভিন্ন দেশে অব্যাহতভাবে ইসলাম অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্বসহ বিশ্ব সমাজ ব্যাপক নিন্দা জানিয়েছে। তো, পাশ্চাত্যে ইসলাম অবমাননার নেপথ্য কারণ নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামানের সাথে। এখানে তাঁর সাক্ষাৎকারটি উপস্থাপন করা হলো :

** পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা চালিয়ে যাচ্ছে। ডেনমার্কে নবীজীর অবমাননা করে কার্টুন ছাপানোর পর বিশ্বের সভ্য সমাজ তার বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়েছে। তারপরও ধর্মনিরপেক্ষতার দাবীদারদের আচরণে কোনো পরিবর্তন আসে নি। তো পশ্চিমারা যে এরকম আচরণ করে যাচ্ছে তার পেছনে কী কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন।

ড. আনিসুজ্জামান : এর পেছনে অনেক কারণ রয়েছে। তবে আমার মতে প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা। দ্বিতীয় কারণ হচ্ছে ঈর্ষা। তৃতীয় কারণ হচ্ছে, কিছু লোক আছে যারা সাম্রাজ্যবাদের এজেন্ট, তারা ইসলামের উত্থানকে পছন্দ করে না। কিন্তু আগামী দিনে ইসলামের অভ্যূদয় সূর্যালোকের মতই নিশ্চিত ও উজ্জ্বল।

** ইউরোপীয়রা নিজেদেরকে বাক স্বাধীনতার প্রবক্তা বলে দাবী করছে। অথচ তারাই আবার হলোকাস্টের বিরুদ্ধে কথা বলা বা এ নিয়ে গবেষণা করাকে নিষিদ্ধ করেছে। কিন্তু ইসলাম বিরোধী বই লেখার কারণে সালমান রুশদিকে পুরস্কৃত করেছে এবং বহু দেশে হিজাব নিষিদ্ধ করেছে। তো এরকম দ্বৈত আচরণ করা থেকে কি মনে হয় না , বাক-স্বাধীনতার কথাটা আসলে পশ্চিমাদের একটা মুখরোচক বুলি ছাড়া আর কিছু নয়।

ড. আনিসুজ্জামান : পাশ্চাত্যে দুই ধরণের মানদন্ড ব্যবহার করে যেটিকে আমরা ডাবল স্ট্যান্ডার্ড বলি। বেশ কিছু লোক আছে যারা তাদের আচরণ এবং বক্তব্যের ভিতরে বিপরীতধর্মী অবস্থানের পরিচয় দিয়ে যাচ্ছে। তারা যা বলে তা মিন করে না। কিন্তু পুরা পাশ্চাত্যকে আমি এরকম মনে করবো না। কিছু বিবেকবান লোকও সেখানে রয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, পাশ্চাত্যে কিছু লোক প্রতিনিয়ত ইসলামকে অবমাননা করে যাচ্ছে। কেবল পাশ্চাত্যেই নয় আমাদের দেশেও এধরণের লোক আছে। মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার পরও অনেকেই ইসলাম অবমাননাকর কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

** আমরা লক্ষ্য করেছি যে,ইসলামের এতো বিরোধিতা সত্ত্বেও পশ্চিমা বিশ্বে কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হবার প্রবণতা বেড়ে গেছে। তাহলে কি বলা যায় যে মুসলমান হবার প্রবণতা রোধ করার জন্যে ইসলামের বিরুদ্ধে এই আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়া?

ড. আনিসুজ্জামান : এটা আংশিক সত্য ।এর সাথে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিদ্বেষ এগুলোও যুক্ত।

** বিশ্বের সচেতন ব্যক্তিমাত্রই জানেন যে ইসলাম ১৪ শ' বছর আগে একটা উন্নত সভ্যতার জন্ম দিয়েছে। যেই সভ্যতা যুগের সকল অন্ধকার দূর করে দিয়ে মানুষকে দিয়েছে উন্নত এক জীবনের আলো। তো পশ্চিমাদের এই ইসলাম অবমাননার মাধ্যমে কি ইসলামের সেই আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব?

ড. আনিসুজ্জামান : কেউ কেউ এই ডেলুশনে ভুগছেন সবাই না। আল্লাহতায়ালা পবিত্র কোরআন শরীফে বলেছেন, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার আলোকে প্রজ্জ্বলিত করবেন। সুতরাং আমাদের আশাবাদী হতে হবে , আল্লাহ যে রাব্বুল আলামীন এবং রাসূল (সাঃ) যে রহমাতুল্লিল আলামীন এই শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে সকল অজ্ঞ ও ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করতে হবে


পাশ্চাত্যে ইসলাম বিদ্বেষী প্রবণতা : এ্যাডভোকেট বদরুদ্দোজা

** পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা চালিয়ে যাচ্ছে। ডেনমার্কে নবীজীর অবমাননা করে কার্টুন ছাপানোর পর বিশ্বের সভ্য সমাজ তার বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়েছে। তারপরও ধর্মনিরপেতার দাবীদারদের আচরণে কোনো পরিবর্তন আসে নি। তো পশ্চিমারা যে এরকম আচরণ করে যাচ্ছে তার পেছনে কী কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন।

এ্যাডভোকেট বদরুদ্দোজা : পশ্চিমা সভ্যতায় সমাজতন্ত্রের পতনের পর নির্যাতিত নিপীড়িত মানুষ কিংবা মুক্তি সংগ্রামে লিপ্ত মানুষের জন্যে ইসলামই হচ্ছে মূল চালিকা শক্তি , তাদের উৎসাহ ও অনুপ্রেরণার উৎস । ফলে পশ্চিমারা একটা লক্ষ্য ঠিক করে রেখেছে যে মানুষের জন্যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধর্ম সেই ইসলামের বিরুদ্ধে প্রচার প্রোপাগান্ডার মাধ্যমে হেয় করা এবং মুসলমানদের মৌলবাদী হিসেবে আখ্যায়িত করে তাদেরকে বিশ্বসমাজ থেকে বিচ্ছিন্ন করা । তারা তাদের এই লক্ষ্যের এক পর্যায়ে এসে সরাসরি রাসুলে করিম (সা:)এর উপর কার্টুন বা ব্যঙ্গচিত্র একে বা নানা ধরণের বিদ্রুপাত্মক কথা বলে তাকে অবমানানার চেষ্টা করছে ।আর তাদের এ পরিকল্পনার বিষয়টি আজকের নয় । বেশ আগ থেকে তারা এ অপচেষ্টা বা ষড়যন্ত্র করে আসছে এবং বর্তমানে এ কাজে তারা আরো কঠোর অবস্থান নিয়েছে।

** ইউরোপীয়রা নিজেদেরকে বাক স্বাধীনতার প্রবক্তা বলে দাবী করছে। অথচ তারাই আবার হলোকাস্টের বিরুদ্ধে কথা বলা বা এ নিয়ে গবেষণা করাকে নিষিদ্ধ করেছে। কিন্তু ইসলাম বিরোধী বই লেখার কারণে সালমান রুশদিকে পুরস্কৃত করেছে এবং বহু দেশে হিজাব নিষিদ্ধ করেছে। তো এরকম দ্বৈত আচরণ করা থেকে কি মনে হয় না , বাক-স্বাধীনতার কথাটা আসলে পশ্চিমাদের একটা মুখরোচক বুলি ছাড়া আর কিছু নয়।

এ্যাডভোকেট বদরুদ্দোজা : এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই । কারণ মৌলিক অধিকার হচ্ছে আমি আমার বিশ্বাস , আমার অধিকার ও আমার আদর্শ নিয়ে চলব। আমার শালীনতার মাত্রা আমি নির্ধারণ করব ' কিন্তু সেগুলো তারা মানছে না । মুসলিম নারীদের হিজাবের বিষয়টি শালীনতার বিষয়টি ইউরোপে প্রবেশ করুক এটা তারা চাচ্ছে না । আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফ্রান্স বা ইউরোপের অন্যান্য দেশে তাদের দাবীকৃত কোন মৌলাবাদী গিয়ে তো আর মেয়েদের হিজাব পরানোর জন্যে উৎসাহিত করছে না । নারীরা নিজেদের শালীনতার জন্যে ইসলামী আইন মেনে হিজাব পরছে । পশ্চিমারা অনুভব করছে ইসলাম বিরোধী এত সব প্রচার প্রচারণা বা পরিকল্পনার পরও স্বপ্রণোদিতভাবে মানুষের ইসলাম গ্রহণ করার যে হিড়িক পড়ে গেছে তাতে তারা আতঙ্কিত বোধ করছে। আর তাই তারা আজ ইসলামের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে যাচ্ছে ।

** আমরা লক্ষ্য করেছি যে,ইসলামের এতো বিরোধিতা সত্ত্বেও পশ্চিমা বিশ্বে কিন্তু ইসলামে ধর্মে দীক্ষিত হবার প্রবণতা বেড়ে গেছে। তাহলে কি বলা যায় যে মুসলমান হবার প্রবণতা রোধ করার জন্যে ইসলামের বিরুদ্ধে এই আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়া?

এ্যাডভোকেট বদরুদ্দোজা : আপনার এ বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত । গ্রেট ব্রিটেন বা যুক্তরাষ্ট্রে শান্তির ধর্ম ইসলাম গ্রহণকারীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা সকলেই জানি আধুনিক সমাজ ও সভ্যতার মূল ভিত্তি হচ্ছে পরিবার ব্যবস্থা , পরিবারের ঐক্য ইত্যাদি ।কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন স্থানে সেই পরিবার ব্যবস্থা ভেঙ্গে যাচ্ছে , পরিবারের ঐক্য নষ্ট হচ্ছে, পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন ভাবে জীবন যাপন করছেন। ঐ সব সমাজের এক এক ব্যক্তি অগণিত বিয়ে করছে তারপরও শান্তি পাচ্ছে না ।তাদের জীবনে প্রকটভাবে দেখা যাচ্ছে শৃঙ্খলার অভাব , দেখা যাচ্ছে পারিবারিক অশান্তি । এখানে উল্লেখ্য যে ইসলামের যে আদর্শ পরিবার প্রথা, সাম্য ,ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে তা ঐ সব সমাজে অনুপস্থিত ফলে তারা শান্তির জন্যে জীবনের শৃঙ্খলার জন্যে সুন্দর জীবনের জন্যে ইসলামের পথে আসার জন্যে মরিয়া হয়ে উঠেছে। আর ঠিক একইভাবে মরিয়া উঠেছে পশ্চিমা সভ্যতারধারকরা যে কিভাবে মানুষের এই ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতা রোধ করা যায় ।

** বিশ্বের সচেতন ব্যক্তিমাত্রই জানেন যে ইসলাম ১৪ শ' বছর আগে একটা উন্নত সভ্যতার জন্ম দিয়েছে। যেই সভ্যতা যুগের সকল অন্ধকার দূর করে দিয়ে মানুষকে দিয়েছে উন্নত এক জীবনের আলো। তো পশ্চিমাদের এই ইসলাম অবমাননার মাধ্যমে কি ইসলামের সেই আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব?

এ্যাডভোকেট বদরুদ্দোজা : না , ইসলাম অবমাননা করে পশ্চিমারা ইসলামের যে আলোকিত ধারা তাকে তারা কোনোভাবেই নিভিয়ে দিতে পারবে না । পশ্চিমারা আফগানিস্তানে , ইরাকে বা ফিলিস্তিনীদের উপর যে অত্যাচার চালাচ্ছে তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের সৃষ্ট কারাগারগুলোতে মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছে বা এখনও চালাচ্ছে তাতে আমার তো মনে হয় তাদের ভেতরেই ভাঙন শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যুক্তরাষ্ট্র বর্তমানে একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। কাজেই আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে পাশ্চাত্য সভ্যতা গড়ে উঠেছে তা একটা ক্ষয়িষ্ণু সভ্যতা । তারা ক্রমান্বয়ে নিশ্চিহ্ন হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে । তাদের বিরুদ্ধে বিশ্ব জুড়ে নানা কারণে যে ক্ষোভ তৈরী হচ্ছে তার ফলে তারা নিজ নিজ দেশেই এখন প্রশ্নের সম্মুখীন ।

** ইসলাম ঠেকাও প্রবণতাকে অনেকেই সাংস্কৃতিক সন্ত্রাস বলের অভিহিত করছেন। এই সাংস্কৃতিক সন্ত্রাসের কালো ছায়া মুসলিম দেশগুলোতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটাকে রোধ করার জন্যে মুসলিম চিন্তাবিদদের কী করণীয় থাকতে পারে।

এ্যাডভোকেট বদরুদ্দোজা : আমি মনে করি যে সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলার জন্যে মুসলিম বিশ্বের নানা ধরণের সংগঠনগুলোর মধ্যে, সরকারগুলোর মধ্যে ইসলামী বা মুসলিম সংস্কৃতির বিনিময় করা দরকার । এছাড়া ইলেকট্রনিক মিডিয়া , প্রিন্ট মিডিয়া বা অন্যান্য মিডিয়াকে অনেক বেশী শক্তিশালী করা দরকার পশ্চিমাদের এই সাংস্কৃতিক আগ্রাসন বা সন্ত্রাস রোখার জন্যে । আমরা মুসলমানরা এসব মিডিয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। পশ্চিমাদের অনেক অবান্তর প্রশ্নের জবাব আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা তা মিডিয়ার দূর্বলতার কারণে বিশ্বের প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে দিতে পারছি না । আমাদের বক্তব্য মাত্র গুটি কয়েক এলাকায় বা মানুষের মধ্যে প্রচারিত হচ্ছে। ফলে তাদের ষড়যন্ত্রের জবাব আমাদেরকে শক্তিশালী মিডিয়ার মাধ্যমে দিতে হবে । মুসলিম সমাজের মধ্যে যারা শিক্ষিত শ্রেনী আছেন,গবেষক শ্রেণী আছেন যারা বিত্তশালী আছেন তাদের প্রত্যেকেকে এগিয়ে আসতে হবে এ কাজে । মুলসমানদের বিরুদ্ধে যে অপবাদ, অপমান ছুড়ে দেয়া হচ্ছে অথচ মুসলমানরা তা নয় , মুসলমানরা প্রকৃতপক্ষে যা তা কিন্তু পশ্চিমারা কেউ বলছে না । আমাদের উপর মিথ্যে , অযৌক্তিক ও বানোয়াট দোষ চাপানো হচ্ছে । ফলে এসবের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্যে মিডিয়াগুলোকে শক্তিশালী করতে হবে ।

সৌজন্যে: রেডিও তেহরাণ।

দাতা সংস্থা!!

বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং উন্নয়নের কথা এলেই তার সাথে সাথে আরেকটা নাম শুনা যায়, তা হলো দাতা সংস্থা। বাংলাদেশে এই দাতা সংস্থার কত গুরুত্ব তা কল্পনাও করা যায় না। বাংলাদেশের নীতিতে দাতা সংস্থা আর বৈদেশিক অশ্লীল হস্তক্ষেপ লক্ষ্য করা যায়। বাংলাদেশের সরকার এক পাও দাতা সংস্থার পরামর্শ ছাড়া এগোয় না। তারমানে বুঝাই যায় বাংলাদেশের সকল ক্ষেত্রে দাতা সংস্থার কত অবদান। দেখি দাতা সংস্থার কিছু ফেরেস্তাশুলভ আচরন যার কারনে আমরা তাদেরকে আমাদের Savior বা সম্মান করে দাতা সংস্থা বলি।

১. দাতা সংস্থা মানে হলো এ ডি বি, আই এম এফ এবং বিশ্ব ব্যাংক। তারা আমাদের কে অনেক টাকা পয়সা দেয় উন্নয়ন কার্যে। আর এই টাকা এমনি এমনি দেয় না, দেয় ঋণ হিসেবে।

২. তারা আমাদের উন্নয়ন কার্যে উন্নয়নশীল দেশ হিসেবে বিনা শর্তে ঋন দেয় না। তারা ঋণ দেয়ার সময় এমন এমন সব শর্ত দিয়ে দেয় যা দেশের সার্বভৌমত্ব বিরোধী। মাঝে মাঝে তারা এমন শর্ত দেয় দেখে মনে হয়না বাংলাদেশ কোন স্বাধীন দেশ, বরং কতগুলো দেশ আর ব্যাংকাররাই দেশের মালিক।

৩. তারা আমাদেরকে নাকি বিনা লাভে ঋণ দেয়। আসলে কি তা? না, কক্ষনোই না। তারা কোন উন্নয়ন কাজে ঋণ দিয়ে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে কতগুলো শর্ত দিয়ে দেয়। যেমন, তারা তাদের নিজস্ব কাউন্সিলর নিয়োগ করে, কনসাল্টেন্ট নিয়োগ দেয়, ক্রয় সংক্রান্ত কোন ব্যাপার থাকলে তাদের নির্ধারিত সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত জিনিষ কেনার শর্ত দিয়ে দেয়। আর এভাবে প্রায় ৫০ শতাংশ টাকা তারা উশুল করে নেয়। তারপর তো আবার পুরো ঋণ উশুল তো করেই। আর সুদতো থাকছেই।

উপরে উল্লেখিত শর্তগুলোর বাস্তবায়নের পর কি আমরা বলতে পারি যে, এডিবি, বিশ্ব ব্যাংক এবং আই এম এফ বাংলাদেশের জন্য দাতা সংস্থা। এরা স্রেফ শুধু ঋণদান কারী সংস্থা। কিন্তু বাংলাদেশের সব সরকারই এদের এতটা সম্মান করে যে, এরা যেন বাংলাদেশের মা বাপ। এরা যা বলে তা সন্তানের জন্য উপকারী। বাংলাদেশের বিদেশে প্রবাসী জনগোষ্ঠি থেকে সরকার গত বছর যে পরিমান রেমিটেন্স বাবদ আয় করেছে তার সম পরিমানও ঋণ দেয়নি এই তথাকথিত দাতা সংস্থারা। অথচ তারা সরকারের কাছ থেকে অনেক সুবিধা ভোগ করে, অপরদিকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা বাংলাদেশি মিশন থেকে লান্ছিত হয়ে ফিরে আসে।

বাংলাদেশ থেকে এই দাতা সংস্থার সকল কার্যক্রম উঠিয়ে দেয়া উচিত এবং প্রবাসী বাংলাদেশি দেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়া উচিত। তবেই বাংলাদেশের বেশি লাভ হবে।

রাজাকার বিরোধীদের প্রতি-দেশবিরোধী চক্র তাড়ানোর উপায়

আমি মনে করি ব্লগ থেকে দেশবিরোধী সকল ব্লগারকে তাড়িয়ে দেয়া উচিত।

মনে করুন আপনি রাজাকার বিরোধী পোষ্ট দিতে পছন্দ করেন, আমার মনে হচ্ছে আপনার কর্মসূচি এবং সর্বোপরি একাজের উপর কোন ধারনাই নেই। কেননা যদি আপনি কোন অ্যঅলগোরিদমকে কোন ল্যাংগুয়েজএ ইম্প্লিমেন্ট কাজ করতে যান তবে আপনাকে প্রথমে জানতে হবে আপনি আসলে কি করছেন, কি আউটপুট চান আর কিভাবে তা করবেন। আর কোন ল্যাংগুয়েজএ করবেন তা নিয়ে কোন চিন্তা করার প্রয়োজন নেই। আপনি যে ল্যাংগুয়েজ ভাল জানেন তাই ব্যাবহার করুন।

তো আপনি করতে চান রাজাকার তাড়াতে। রাজাকার কথাটার মানে হল ভলান্টিয়ার। প্রথমেই ভাষাটা চেন্জ করে একে বলুন দেশবিরোধী। কারন এতে আপনার অ্যাসাইনমেন্টের টাইটেলটা পরিপূর্ন হবে। আর দু:খের ব্যাপার এই যে যারা আগে কখনো দেশবিরোধী কাজ করেছে তার দ্বারা আজও দেশবিরোধী কাজ হচ্ছে আর ভবিষ্যতেও হবে। আর যাদের কে আজ দেশের স্বার্থে কাজ করতে দেখছেন তারা আগেও করেছে ভবিষ্যতেও করবে।

জানা উচিত অ্যাসাইনমেন্ট শেষে ঘটনাটা কি ঘটবে। কিভাবে করতে হবে তাও জানতে হবে। তবে তা কোন নেটওয়ার্ক ব্যাবহার করে করবেন তা জানার কোন প্রয়োজন নেই।

দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রকারিদের তাড়াতে আমি আপনার পাশে আছি। কেননা দেশপ্রেম ইমানের অংশ। দয়া করে থামবেন না। আপনি হয়তো কষ্ট করে জীবনটা কাটিয়ে দেবেন কিন্তু আপনার সন্তানের সুন্দর জীবনের জন্য অন্তত কাজ করে যান।

অসমে ডাইনি সন্দেহে এক পরিবারের ৪জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে

ভারতের অসম রাজ্যের দূরবর্তী এক গ্রামে ডাইনী সন্দেহে এক পরিবারের বধূ সহ ৪জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বলে এ রাজ্যের পুলিশ আজ জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাজধানী গোহাটি থেকে ২৬০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কইলাজুলি গ্রামের এই পরিবার ওই এলাকায় প্রচলিত ঐতিহ্যবাহী কবিরাজী চিকিৎসার সাথে জড়িত ছিলো। গত সপ্তায় তাদের তৈরি অষুধ খেয়ে এক গ্রামবাসী মারা যাওয়ার পর পরিবারটিকে ডাইনি বলে সন্দেহ করা হতে থাকে। গতকাল কয়েকজন গ্রামবাসী ওই পরিবারের লোকজনকে আমন্ত্রণ করে। আমন্ত্রণস্থলে যাওয়ার পর এই পরিবারের সদস্যদের উপর লোকজন ইট-পাথর ও লাঠি-সোটা নিয়ে চড়াও হয়। বেদম মারধরের ফলে চারজনই জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে একটি গর্তে পুতে ফেলা হয়। গতকাল শেষ বেলায় এই হতভাগ্য চারজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। তবে এই পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার জন্য পুলিশ এ পর্যন্ত কেউকে গ্রেফতার করেনি। ভারতের নজরকাড়া অর্থনৈতিক উন্নতি সত্বেও গ্রামে বসবাসকারী ভারতীয়দের অনেকেই গভীর ভাবে কুসংস্কারে আচ্ছন্ন, তারা ভূত-প্রেত-যাদু-টোনায় বিশ্বাস করে। প্রতিবছর ডাইনী অপবাদ দিয়ে ভারতে বহু ব্যক্তিকে নির্মম ভাবে হত্যা করা হয়ে থাকে।

ভিখিরি উচ্ছেদ অভিযান

ভিখিরি বাংলাদেশে এক বিরাট প্রবলেম। ঢাকার রাস্তাঘাটে হাটতে গেলেই বিভিন্ন রকম ভিখিরির দেখা মেলে। এ ঘটনা শুধু ঢাকায়ই নয়, চট্টগ্রাম, সিলেট সহ সকল বড় বড় শহর এমনকি মফস্বল শহরগুলোরও এক সাধারন দৃশ্য।

ভিখিরিদের রাস্তার ফুটপাত ধরে দাড়িয়ে, বসে এমনকি শুয়ে থাকতে দেখা যায়। একদল ভিখিরি আবার হেটে হেটে ভ্রাম্যমান ভাবে ভিক্ষে করে।

ফুটপাতের ভিখারিরা প্রায়ই আমাদের হাটার সময় বিরক্ত করে। দেখা যায় ভার্সিটি যাচ্ছি অলিম্পিক ফাস্র্ট গতিতে । এর মধ্যে শার্ট ধরে টান দিয়ে বসে। রাস্তা আটকে ভিক্ষা প্রার্থনা করে। আর ফুটপাতের বেশ খানিকটা আটকে রাখে এ ভিখারীরা, যার ফলে অফিস টাইমে তো কথাই নেই। বিরাট বিপাক।

আর যারা হেটে হেটে ভিক্ষা করে তারা বিপাকে ফেলে বেশি। এরা অফিসে আদালতে, ব্যাবসা প্রতিষ্ঠানে, বাসা বাড়িতে ইত্যাদি। মাঝে মাঝে হঠাৎই একদল কোরাস শিল্পি একই ভঙ্গীতে রাস্তা আটকে গড়াতে দেখা যায়। কখনো হয়তো দেখা যায় ছোট্ট একটা ছালার টুকরা পরে হাটতে থাকা ভিক্ষুক। আর গান গাওয়া অন্ধ ভিক্ষুকের গানের কোন জুড়ি নাই, সারাদিনই বাজতে থাকে।

ভিখারীরা ভিক্ষা করে তাদের দৈহিক বিকলাঙ্গতার জন্য কাজের অক্ষমতার কারনে। বিভিন্ন ভিক্ষুকের বিকলাঙ্গতা:
১. হাত কাটা যাওয়া।
২. হাত অবশ হয়ে যাওয়া।
৩. গোদের কারনে হাত কাজের অনুপযোগী হওয়া।
৪. পা কাটা যাওয়া, অবশ হয়ে যাওয়া, ও গোদ রোগ।
৫. অন্ধত্ব। ইত্যাদি।

উপরে উল্লেখিত ভিক্ষুকদের ভিক্ষা দিতে মাঝে মাঝে ইচ্ছা করে। কিন্তু আরেকদল ভিক্ষুক আছে যাদের ভিক্ষা পাবার কোন অধিকার নেই। যেমন কোন বিকলাঙ্গ শিশুকে নিয়ে শিশুর বাবা মার ভিক্ষা কখনোই যৌক্তিক নয়। তার পর সবল কাজে সক্ষম বৃদ্ধা বা জোয়ান মহিলা। তাছাড়াও একদল সবল পুরুষ ভিক্ষুকও আছে। তারপর শিশু ভিক্ষুক। এদের কাজ করার ক্ষমতা অথবা অভিভাবক রয়েছে। এদের ভিক্ষা পাবার কোন অধিকার নেই। কিন্তু সত্যিকারের ভিক্ষুকদের তুলনায় এদের ক্ষমতা বেশি যার ফলে এদের পরিসর বড় বলে এরা ভিক্ষা বেশি পায়।

আরেক ধরনের সাহায্য প্রার্থী রয়েছে যারা প্রফেসনাল ভিক্ষুক নয় তবে প্রয়োজনের তাগিদে অতি লজ্জাকে পরিহার করে রাস্তায় নামে, মসজিদে যায়, মাঝে মাঝে বাসা বাড়িতে যায় সাহায্যের জন্যে। এদের সাহায্য করা সকলের নৈতিক দায়িত্ব। কেননা এদের মত প্রবলেম আমাদের সকলের জীবনেই আসতে পারে। যেমনটি অমিত, শাশ্বত সত্য।

আমরা কি ভিক্ষকদের রাস্তা থেকে সরাতে পারি না? সরকার হয়তো চাইলে একদিনেই পারে। একদিন উচ্ছেদ অভিযান চালালেই মোটামুটি সাফ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা কখনোই নৈতিক নয়।

আমার সাজেশন:
১. আমরা একটা অর্গানাইজেশন গড়ে তুলতে পারি যেটি সত্যিকারের সাহায্য প্রার্থীকে বাছাই করবে।
২. সত্যিকার সাহায্যপ্রার্থীকে আইডি কার্ড দেওয়া হবে।
৩. ভিক্ষকদের জন্য ফান্ড তৈরী করা হবে। সে ফান্ড থেকে সকল আইডি প্রাপ্তদের ভাতা দেয়া হবে।
৪. জনগনের সবাইকে তাদের ভিক্ষার জন্য ও সাহায্যের জন্য বরাদ্দকৃত টাকা এ ফান্ডে জমা দেয়ায় উৎসাহী করে তুলতে হবে। প্রয়োজনে সাহায্যপ্রার্থীদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, ক্যাম্পেইন ইত্যাদি করা হবে।


আপনাদের কারো কাছে যদি পোষ্টটি গ্রহনযোগ্য মনে হয় এবং নতুন কোন পরামর্শ দেয়ার থাকে তবে তা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশের রাজনীতি ও সরকার!!!

বাংলাদেশের জনগন অনেক উথ্থান পতন আর আন্দোলনের মাধ্যমে পেয়েছে গনতন্ত্র। গনতন্ত্র এমন এক রাষ্ট্রব্যাবস্থা যাতে রাজতন্ত্রের মত নেই কোন একক সর্বক্ষমতাময় রাজা-বাদশাহ। আবার নেই স্বৈরশাষকের ন্যায় জবাবদীহিতাহীন সরকার। এ ব্যাবস্থায় জনগনই রাষ্ট্রের সব। কিন্তু সব জনগন যদি দেশের নীতিনির্ধারন করতে যায় তবে অবশ্যই এখানে জট পাকিয়ে যাবে। তাই জনগনই তাদের মধ্য থেকে সবচেয়ে জ্ঞানী আর দেশপ্রেমিক লোককে এলাকাভিত্তিক নির্বাচন করে জনপ্রতিনিধি হিসেবে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ কার্যক্রম সংগঠিত হয়। এ প্রতিনিধিরা একেকজন আবার একেক আদর্শের বাহক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জনগনের সাথে কাজ করে থাকে। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য বিশিষ্ট দল একক ভাবে অথবা অন্য দলের সাথে জোট সরকার গঠন করে।

দেশের সকল কার্যক্রম করে সরকারী কর্মকর্তাগন আর জনপ্রতিনিধিদের দ্বারা তৈরি মন্ত্রি পরিষদ এবং সংসদ সদস্যগন সকল কার্যক্রম দেখাশুনা করেন এবং সঠিক ও ন্যায্য ভাবে বন্টনের চেষ্টা করে থাকেন।

এখন কথা হলো, কিভাবে এরকম রাজনীতিবিদ হওয়া যায়? রাজনীতিবিদ কি এমনি এমনি সৃষ্টি হতে পারে?

ভাল রাজনীতিবিদ হতে প্রয়োজন প্রথমত ভাল মানুষ হওয়া। তেমন ভাল যতটা ভাল মানুষ হলে দেশকে ব্যাক্তিস্বার্থের উর্দ্ধে রাখা যায়। ততটুকু দেশপ্রেমিক হতে হবে যতটুকু দেশপ্রেমিক হলে দেশের ও দেশের মানুষের স্বার্থে জীবন দেয়া যেতে পারে। জীবনে অসীম দু:খ দুর্দশার জন্য তৈরী থাকতে হবে। কেননা দেশের জন্য খাটতে গেলে নিজের ও পরিবারের জন্য খাটার সময় পাওয়া যায় না। শিক্ষিত হতে হবে, আর সুন্দর চারিত্রিক বৈশিষ্টসম্পন্ন হতে হবে। বছরের পর বছর দেশের মানুষের জন্য নি:স্বার্থে খেটে যেতে হবে। আরও যা করা প্রয়োজন তা হলো দেশের সকল ব্যাপারে নজর রাখা। দেশের ভালমন্দ নিয়ে ভাবা। নিজের এলাকার মানুষের দু:খ দুর্দশা সম্পর্কে খেয়াল রাখা। সমস্যাগুলো খুজে বের করা এবং সমস্যা উত্তরনের চেষ্টা করা।
উপরোক্ত গুনগুলো অন্তত যার মাঝে আছে তাকেই না তার এলাকার লোকজন তাদের এলাকার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে সবচেয়ে বেশি আগ্রহী হবে। আর কোন রাজনৈতিক দলও তাকেই নমিনেশন দেবে এটাই স্বাভাবিক।

কিন্তু বাংলাদেশের জনগন কোন ভাল লোক দেখে ভোট দেয় না। ভোট দেয় মার্কা দেখে। আর এই সুযোগে দলগুলোও নমিনেশন দেয় টাকাওয়ালা লোক দেখে। আর গনতন্ত্র অজানার উদ্দেশ্যে লেজ গুটিয়ে পালিয়ে যায়।

আহসান মন্জিল