Thursday, October 9, 2008


বাংলাদেশে কি জাতীয় নির্বাচন হবে? কাদের নিয়ে?

বাংলাদেশের কয়েকদফা স্বৈরশাষন ছাড়া যতবার জাতীয় নির্বাচন হয়েছে তাতে দেখা গেছে হয় বি এন পি নয়তো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এ দুটা দল ছাড়াও আরেকটি দল ধীরে ধীরে অনেকদূর এগিয়ে গেছে । তা হল জামায়াতে ইসলামী। জাতীয় পার্টি নামে আরেকটি দল আছে যার সমর্থন ধীরে ধীরে কমছে। এছাড়াও আরো বেশ কিছু দল রয়েছে যেগুলো শুধু নামসর্বস্ব। যেগুলোর দুএকজনকে মানুষজন মিডিয়ার কারনে চেনে।

জাতীয় নির্বাচন উপলক্ষে সংলাপ শুরু হয়েছে। বড় দলগুলোর চেয়ারপার্সনরা সবাই জেলে। তাছাড়াও অনেক প্রধান রাজনীতিবিদগনও বিগত সময়ে করা দুর্নীতির অপরাধে জেলে। বড় তিনটি দলই সংলাপে অংশগ্রহনে অস্বীকৃতি জানিয়েছে।

তবে সরকার কাকে নিয়ে সংলাপে বসবে? সংলাপই যদি বাস্তবায়িত না হয় তবে সরকার কিভাবে জাতীয় নির্বাচনে সফল হবে? কাকে নিয়ে নির্বাচন হবে?

আমরা কখনো কখনো মিথ্যা বলি, কে জীবনে কখনো মিথ্যে বলেনি?

ছোটবেলা থেকেই আমরা কোননা কোন ভাবে মিথ্যে বলে থাকি। ক্লাস ফাঁকি দিয়ে মিথ্যে বলে টিচারের কাছে ছাড় পাওয়া প্রায় সব ছাত্রের জন্য সাধারন। তার চেয়েও সাধারন মিথ্যে হলো হোমওয়ার্ক না করে মিথ্যা বলে পার পাওয়া।
মার কাছে মিথ্যে বলে টাকা নেয়া, মিথ্যা বলে অনেকদুর চলে যাওয়া। ইত্যাদি।
বাবার সাথেও আমরা কম মিথ্যা বলি না। আত্নিয় স্বজনও বাদ নয়।

কর্মজীবন তো মিথ্যা বলার প্রধান চর্চা কেন্দ্র। যারা সরকারী চাকুরী করে তাদের সুন্দর চেহারা আর দামী কোটের আড়ালে থাকে এক অঝর ধারায় মিথ্যা বলা চরিত্র। উদাহরন, আমার এক আত্নীয়ের বাড়িতে গিয়েছিলাম এস এস সির পর। সেখানে আমার আত্নীয় তার মিথ্যা ভাউচার করার দায়িত্ব দিয়েছিলেন। ভাউচার গুলো ছিল ফটোস্ট্যাট এর বিলের। ভাউচার অর্ডার দিয়ে বানানো হয়েছিল এবং ভাউচারে যে বিল গুলো লিখেছিলাম সব ছিল ভুয়া। অর্থাৎ মিথ্যে দিয়ে আমাদের জনগনের টাকা তারা পকেটে ভরে নিচ্ছেন। ছোট ছিলাম বলে কিছুই বলতে পারিনি। আর বলারও কিছু ছিলনা কেননা আমাদের শিক্ষা ব্যাবস্থা এ ব্যাপারে করনীয় সম্বন্ধে কিছু শেখায়নি।

আর যারা বেসরকারী চাকুরী করেন তারাও উপোরোক্ত কাজটি করতে পারেন। প্রাইভেট চাকুরীজীবীদের মিথ্যা বলার সুযোগ কম থাকে। তারপরও যে মিথ্যার কোন সুযোগ থাকে না বলা যাবেনা।

এটা একটা সাধারন উদাহরন। তবে সবাইযে মিথ্যা বলেন তা কখনোই সত্য নয়। আমাদের সমাজে অনেকেই আছেন যারা সম্পুর্ন সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করেন। তারপরও আমার চ্যালেন্জ পৃথিবীতে এমন লোক পাওয়া যাবে না যিনি জীবনে একটা মিথ্যে বলেননি।

কিন্তু গত ২ হাজার বছরের মাঝে এমন একজন মাত্র ব্যাক্তিত্ব আছেন যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পুর্ন জীবনের স্পষ্ট বিবরনী লিপিবদ্ধ আছে। বলা যায় এক রকম তিনিই একমাত্র ব্যাক্তি যার জীবনকে আমরা আয়নার মত দেখতে পারি। তিনি হযরত মোহাম্মদ (স)।

তিনিই ইতিহাসের একমাত্র ব্যাক্তি যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটিও মিথ্যে বলেননি। রাসুল (স) এর আদর্শই সবোৎকৃস্ট আদর্শ।

কাকে আমি অনুসরণ করব?

অ্যাডভেন্চারে সেরা বলে ছোটবেলায় ম্যাকগাইভার হতে চাইতাম, আর হাতও ভেঙেছিলাম তাই।
বক্তৃতা খুব হৃদয়কাড়া বলে শেখ মুজিবকে নকল করার চেষ্টা করতাম।
কর্মময় রাষ্ট্রনায়ক বলে জিয়াকে নকল করে গ্রামে গেলে মাটি কাটার চেষ্টা করতাম।
স্কুলের সেরা শিক্ষককে অনুসরন করতে চেষ্টা করতাম।
সেরা ক্লাসমেটকে অনুসরন করতে চেষ্ট করতাম।
সেরা প্রতিবেশীকে অনুসরন করতে চেষ্টা করি।
সেরা শক্তিশালীকে অনুসরন করতে চেষ্টা করি।
......

আমরা মানুষরা অনুসরনপ্রিয়। যাকে আমাদের চোখে সেরা মনে হয় তাকেই আমরা কোননা কোনভাবে অনুসরন করতে চেষ্টা করি। তার মত হতে চাই। বাস্তব জীবনে তার আদর্শকে মেনে চলতে চেষ্টা করি।

পৃথিবীর সবাই জানে এবং দলমত ধর্ম নির্বিশেষে একবাক্যে বিশ্বাস করে পৃথিবীর সেরা মানুষ হযরত মোহাম্মদ (সা)। যারা একটু পড়াশুনা করে তারা সহজেই বুঝতে পারবেন। আর অন্যরা পাগলের প্রলাপের মত উল্টাপাল্টা কথা বলবে এটাই স্বাভাবিক।

তিনি একাধারে সেরা অ্যডভান্চারার, সেরা বক্তা, সেরা রাষ্ট্রনায়ক, সেরা শিক্ষক, সেরা প্রতিবেশী, সেরা বন্ধু, সেরা শক্তিশালী, সেরা রাজনীতিক......ইত্যাদি।

তো আমি তো তাঁকেই আমার একমাত্র আদর্শ হিসেবে পছন্দ করব। নাকি?

আজ মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা চাই


আজ পহেলা মে। মহান মে দিবস। । ১৮৮৬ সালে ৮ ঘন্টা কর্মদিবসের দাবীতে আন্দোলনে নিহতদের স্মরণে আজকের এই দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমদিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আজকের বাংলাদেশে এর প্রভাব কি? বাংলাদেশের অধিকাংশ শ্রমিক অশিক্ষিত নয়তো উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত নয়। তাই তাদের বেশিরভাগই এই দিনটি সম্বন্ধে জানেনা। তারপরও কিছুদিন পরপরই বাংলাদেশের শ্রমিক-মালিক ক্ষোভ মে দিবসের চেতনা সৃষ্টি করে।

বাংলাদেশের শ্রমিকদের বর্তমার অবস্থা কাঙ্খিত অবস্থায় নেই। বাংলাদেশে ৮ ঘন্টা কর্মদিবসের পদ্ধতি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদেরকে জোর করে বেশি খাটানো হচ্ছে। নেই বেতনের ব্যাপারে কোন নিয়ম। বেতন দেয়া হয় এত কম যে এ বাজারে কোনমতে বাচাও কষ্টকর হয়ে যায়। আবার নির্দিষ্ট সময়ে বেতন না দেওয়া একটি সাধারন ঘটনা। বিশেষ করে গ্রাম ছেড়ে শহরে আসা মহিলা গার্মেন্টস শ্রমিকদের জীবন বাচানোর জন্য চাকরীর পাশাপাশি পার্টটাইম দেহব্যাবসাও করতে হচ্ছে।

কন্সট্রাকশন শ্রমিকদের অবস্থা সবচাইতে খারাপ। এদেরকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের উঁচু বহুতল ভবনে কাজ করার সময় দেয়া হয়না কোন হেলমেট। বেল্টের ব্যাবস্থাতো নেইই। ভবন তৈরির সময় যে নিসাপত্তা বেষ্টনী করা উচিত তা ঠিকমত তৈরি করা হয়না। এর কারনে প্রায়ই শ্রমিক ও পথচারী নিহত হচ্ছে। তারপরও পেটের দায়ে শ্রমিকরা এই অনিরাপদ স্থানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশে শিশুশ্রম বন্ধে আইনের কোন প্রয়োগ নেই। বাংলাদেশের বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে শিশুরা নিয়োজিত আছে। কিন্তু তাদের দেখবার জন্য বাংলাদেশের সরকার এগিয়ে আসে না। শিশুশ্রম বন্ধ শুধুমাত্র আইন দিয়ে সম্ভব নয়। শ্রমিক শিশুদের পুনর্বাসনের মাধ্যমেই শুধু এটি সম্ভব।

বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রনের কোন ব্যবস্থা নেয়া হয়নি। প্রায়ই এসব কারখানাগুলোতে আগুন লাগে আর প্রয়োজনীয় উপকরনের অভাবে ফায়ার সাভিসের আসার আগেই মানুষ জিনিসপত্রের পচুর ক্ষতি হয়।

সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় বিশ লাখ শ্রমিক নিরাপত্তাজনিত কারনে নিহত হচ্ছে। বাংলাদেশেও এর সংখ্যা কম নয়। আজকের মে দবসে তাই শ্লোগান হোক "শ্রমিকদের নিরাপত্তা চাই।"

বাংলাদেশে শ্রমিকদের সমস্যাগুলো বের করা একলা কারো পক্ষে সম্ভব নয় আর সমাধান করাতো নয়ই। তবে সরকার যদি এ ব্যাপারে উদ্যোগ নেয় তবে আমার ধারনা সবাই সরকারকে সহায়তা করবে। কেননা বাংলাদেশের মানুষের নৈতিকতাবোধ অন্য যে কোন জায়গার চাইতে বেশি।

Saturday, October 4, 2008

ধরা খেয়েছে বর্বররা, আর জিতে গেল গনতন্ত্র

বিএনপি জোট সরকার ক্ষমতা ত্যাগ করার পরদিন থেকেই বাংলাদেশে এক চরম নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছিল। ঢাকায় রাজপথে প্রকাশ্য দিবালোকে কমুনিস্ট- আওয়ামী বর্বর ১৪ দলীয় জোট বেশ কয়েকটা মানুষকে হত্যা করল। শুধু ঢাকাতেই নয় সারাদেশে এই অবস্থা বিরাজ করেছে। সারাদেশে বেশ অনেকেই নিহত হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কমুনিস্ট মনোভাবাপন্ন বিভিন্ন দলের কর্মীরা।
তারপর চলল দিনের পর দিন অবরোধ। তাও করল এরাই। এক সময় ঘোসনা এল বঙ্গভবন অবরোধ। সেখানে অক্সিজেন পর্যন্ত বন্ধ করে দেয়ার ঘোসনা এল। এই অবস্ঘায় সরকার দিশ না খুঁজে পেয়ে জরুরী অবস্থা ঘোষনা করল। তত্ত্বধায়ক সরকারের উপদেষ্টাগন পরিবর্তিত হলো।

এই চরম অগনতান্ত্রিক অবস্থা থেকে কিছুটা মুক্তি তখন পাওয়া গেলেও পুরোপুরি মুক্ত হওয়া গেলনা সেই পুরাতন শক্তির বিভিন্ন উস্কানীতে হওয়া আন্দোলনের কারনে। কিন্তু সর্বোপরি এরা কিন্তু সফল হয়নি কোন কাজেই। এর মধ্যে কিছু উপদেষ্টা পরিবর্তিত হলো। নতুন আসা উপদেষ্টাদের মধ্যে প্রায় প্রত্যেকেই কোন না কোন ভাবে কমুনিস্ট আন্দোলনের সাথে যুক্ত। তো এরা ক্ষমতায় এসেই তাদের পুরোনো অযৌক্তিক ইচ্ছাগুলাকে প্রতিষ্ঠিত করতে চাইল। বলা যায় একাজ করার জন্য তারা আসল কাজই ভুলে গেল। আর পুরোনোরাও এদের সমর্থনে ছিল। ভেবেছিল যাক একটা সুযোগ পাওয়া গেছে, এবার সব ইচ্ছা পুরন করে ফেলব। কিন্তু মজার ব্যাপার হলো তাদের এ ইচ্ছা গুলো শুধুই তাদের নিজের ইচ্ছা। তাদের সাথে হাতে গোনা কিছু শিক্ষার মোড়কে পোরা অশিক্ষিত লোক। এদের সাথে নাই সাধারণ মানুষের কোন যোগাযোগ। তাদের কথাকে সাধারণ কোন মানুষই সমর্থন করে না। তারপরও তারা তাদের ইচ্ছা পুরনের জন্য মরিয়া হয়ে উঠল। এদের ইচ্ছাগুলো ছিল ১. ইসলামি দল নিষদ্ধ করা। ২. যুদ্ধাপরাধী বিচার. ৩. নারীর সমঅধিকার।

এরা নিজেদের মিডিয়াকে এজন্য রান্নাঘরের আশেপাশে চুরির আশায় থাকা কুকুরের মত লেলিয়ে দিয়েছে। বড় বড় সেমিনার করেছে। দেশি বিদেশি কুটনিতিক ব্যবহার করেছে। তার ওপর সরকারী ক্ষমতাকে ব্যবহার করেছে।

কিন্তু তারপরও তারা সফল হয়নি। তাদের মুখগুলো ধরা পড়ে যাওয়া চোরের মত এখনও টিভিতে দেখা যায়।
এদের ব্যার্থতার কারন:
১. কোন দাবীই তাদের যৌক্তিক ছিল না।
২. এদের কোন কাজে সাধারণ জনগনের সমর্থন ছিল না।
৩. একসাথে সব পেতে চেয়েছিল।
৪. বাংলাদেশের মানুষের ইসলামী চেতনায় চরম আঘাত হানতে চেষ্টা করেছিল।

গনতন্ত্র যেভাবে জয়ী হলো:
১. তাদের প্রত্যেক ইস্যুর বিরুদ্ধেই দেশের সাধারন পেশাজীবিগন বিবৃতি দিয়েছে। কিন্তু তাদের সাথে ছিল কয়েকজন হাতে গোনা মানুষ।
২. সাধারণ মানুষ এই ইস্যুগুলোর প্রয়োজনীয়তা অনুভব করেনি বরং এরাই মিডিয়াকে খারাপভাবে ব্যবহার করেছে।
৩. বাংলাদেশের বেশিরভাগ মানুষই আল্লাহভীরু, আর এরা নাস্তিক। নাস্তিককে কখনোই সাধারণ মানুষ নের্তৃত্বের আসন দেয়না।

ইসলামী দল বন্ধ করে দেয়ার ব্যপারে যখন মাতামাতি উঠল তখন মানুষজন কিছু বলেনি কারন তাঁরা জানে যে এটা এই কমুনিস্টদের অতিকল্পনামাত্র। দুদিন বাদে ঘোর কেটে যাবে। পরে যখন যুদ্ধাপরাধী ইস্যু আসল তখনও আমরা অনেকটা চুপচাপই থাকলাম। আমাদেরকে চুপচাপ দেখে এরা ভাবল এবার নতুন আরেকটা ইস্যু উঠাই। তা হলো নারী সমঅধিকার। এবার তাদের আঘাত এল সরাসরি ইসলামের উপর । এবার আর মানুষজন আর চুপ থাকল না। গর্জে উঠল সমস্বরে। আন্দোলনের জোয়ারে সরকার বাধ্য হলো নারী নীতিমালা স্থগিত করতে। যেখানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের জরুরি বিধিমালা লংঘনের কারনে অনেক হেনস্তা হতে হয়েছ, সেখানে মুসলিম আন্দোলন কারীরা বহাল তবিয়তে অবস্থান করছেন। এর কারন অন্য কিছু নয়, এখানে সারা দেশের মানূষ আলেমদের আন্দোলনকে সমর্থন করেছিলেন। এখানেই গনতন্ত্রের জয় প্রমানীত হলো। গনতন্ত্র কত শক্তিশালি তা এখানে এই জরুরি অবস্থায় অবরুদ্ধ বাংলাদেশের মানুষ প্রমানিত করল। আর ভেসে গেল কমুনিস্ট স্বৈরাচারী শক্তি।


এই কমুনিস্টরা আজ বিমর্ষ চিত্তে বিবৃতি দিয়েছে যে, যুদ্ধাপরাধী ইস্যুর দিক থেকে নজর সরিয়ে নেয়ার জন্যই নাকি নারীনীতি বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে।

হতভাগারা এখনও বুঝল না। বুঝবেও না কখনো। কারন আল্লাহতো এদের কান বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে গনতন্ত্র এখন্ও আছে থাকবে আজীবন।

রেসিপি- ঠান্ডা বাতাস

আজ ব্লগারদের কি হলো বুঝতে পারছি না, সবাই একের পর এক রেসিপি দিয়ে যাচ্ছেন। ব্যাপার কি?

সবাই যখন দিল তখন আমিও বাদ যাই কেন। আমি আজকের সবচেয়ে সেরা রেসিপি দিব।

খাবারের নাম: খোলা রাস্তায় ঠান্ডা বাতাস

রেসিপির বৈশিষ্ট্য:
১. এখন গরমের দিন, তাই এই গরমে বাতাসের খুব প্রয়োজন।
২. বারবার বিদ্যুৎ বিভ্রাট।

প্রয়োজনীয় উপকরণ:
১. একটা সুতি জামাকাপড়।
২. একটা চপ্পল স্যান্ডেল।

বানানো পদ্ধতি:
বানানোর কোন ম্যানুয়াল পদ্ধতি নাই।

পরিবেশনের সময়:
রাতে। কারন তখন অফিস থাকেনা। কারেন্ট চলে গেলে এর পরিবেশনের জন্য সবচেয়ে ভাল সময়। আর রাতে প্রায়ই দমকা ঠান্ড হাওয়া ঢাকার আকেশে বয়ে যায়।

পরিবেশন পদ্ধতি:

সুতি জামাকাপড় পরে রাস্তায় বেরোয়ে যাবেন। খোলা জায়গার আশা অন্তত ঢাকায় করা উচিত না তারপরও পাওয়া গেলে সেখানে যেতে হবে। আর নইলে রাস্তায় ফুটপাতে বসে থাকা যেতে পারে। আগে এভাবে আপনার কাছে অত্যন্ত ধুলাবালি সম্পন্ন তবে ঠান্ডা বাতাস আপনার দিকে পরিবেশিত হতে থাকবে।

উপভোগ করুন আজকের সেরা রেসিপি।