Saturday, October 4, 2008

হরলিক্সে ভাইরাস!! সাবধান.....

ভয় পেয়েছেন? ভয় পাওয়ারই বিষয়। তবে নিশ্চিত থাকুন এ ভাইরাস হরলিক্সের বোতলে নয়। টেলিভিশনে হরলিক্সের অ্যাডে। ইদানিং হরলিক্সের ভারতীয় এডের বাংলা ভার্সন বাংলাদেশের সব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এখানেই আমার অত্যাধুনিক ভাইরাস স্ক্যানার "সততার আলো ১.০ B" একটা ভাইরাস পেয়েছে।

অ্যাডভারটাইজের কনটেন্ট:
" প্রথমেই একটা ছোট্ট মেয়েকে তার মা বলছে,"তুমি কি জান দুধ কোথায় গেল?" মেয়েটি খুবই সুন্দর করে ভালমানুষিভাবে উত্তর দিল" আমি তো দেখিনি।"
------আসলে মেয়েটিই দুধগুলো সরিয়েছে আর এখন সে মিথ্যা দিয়ে তা ঢাকার চেষ্টা করছে।

পরে দেখাল যে অনেকগুলো ছোট্ট ছেলেমেয়ে যেখান থেকে পারছে সেখান থেকে দুধ চুরি করে আনছে। শেষে দেখাল একটা ছেলে তাদের গরুটা হাত দিয়ে ধরে তার মাকে বলছে" ইদানিং গরুর দুধ কম পড়ছে, তাই না মা?"
----এখানেও নিজে দুধ চুরি করে মাকে মিথ্যা বুঝানো হচ্ছে।

আর এ অ্যাডের মুল গানই হল, যেখানে দুধ পাও যেভাবে হোক নিয়ে এস, আর হরলিক্সের মন মাতানো মিল্কশেক বানিয়ে খাও।

পাঠককুল নিশ্চয় অ্যাডটা দেখেছেন, আর নিশ্চয় বুঝতে পারছেন ভাইরাসটি কি? তা হল মিথ্যা। এ অ্যাডভারটাইজে মিথ্যার ব্যাবহারকে কে ছোটদের মাঝে উৎসাহিত করার ব্যবস্থা করা হয়েছে।

ভাইরাসটির কার্যকারীতা:
১. শিশুরা সহজেই যে কোন শিক্ষা গ্রহন করে। আজ আমরা যদি তাকে সত্য বলার শিক্ষা দেই তবে সে সারাজীবন সত্য বলবে আর যদি মিথ্যা বলা শিখাই তাও সারাজীবন প্র্যাকটিস করে যাবে যদি না সে খুব কনফিডেন্ট না হয়।

২. শিশুরা টিভি দেখে খুব প্রভাবিত হয়। তারা এই অ্যাড দেখে একবার হলেও নিজেরা প্রাকটিস করতে চেষ্টা করবেই। যেমনটি আমি করতাম। আমি একবার তো ম্যাকগাইভার হতে গিয়ে হাত ভেঙেছলাম।

৩. সবচাইতে বড় কথা অ্যাডটা খুবই দৃষ্টিনন্দন। যার প্রভাব অবশ্যই পড়বে। তাছাড়া এটা প্রায় সারাদিনই প্রচারিত হচ্ছে দেশি বিদেশি সব চ্যানেলে এমনকি শিশুদের প্রিয় চ্যানেল কার্টুন নেটওয়ার্কেও।


শিশুদের প্রতি এই অ্যাডের শিক্ষা:
১. মিল্কশেক খাওয়া খুবই মজার। তাই তোমরা এটি খেতে থাক।
২. মিল্কশেক খাওয়ার জন্য দুধ চুরি কর।
৩. চুরি করে বাচার জন্য মিথ্যা বল।
৪. নিজের প্রয়োজন মেটাও যে করে হোক।
৫. শিশুদের স্বার্থপর হতে বলছে।
৬. চুরিতে অনেক অ্যাডভেন্চার রয়েছে।
৭. মিথ্যা বলার অনেক আর্ট আছে।

ভাইরাসে আক্রান্ত শিশুদের লক্ষন:
১. রান্নাঘরে বারবার আসা যাওয়া।
২. বাবা মাকে হরলিক্স কিনে দেবার জন্য বায়না ধরা।
৩. ফ্রিজ থেকে দুধ গায়েব হওয়া।
ইত্যাদি।

আক্রান্তদের সমস্যা:
১. আজ সে চুরি করে মিথ্যা বলে জিহ্বার সুখের জন্য মিল্কশেক খাচ্ছে।
২. পরে ভাল রেজাল্ট করার আশায় পরীক্ষায় নকল করবে।
৩. আগামীতে টাকার লোভে দুর্ণীতি করবে।
৪. বাংলাদেশ ৬ষ্ঠবারের মত দুর্ণিতিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

এ ভাইরাসের প্রভাবে সমাজের কি ক্ষতি হতে পারে?
১. আগামী প্রজন্ম এক মিথ্যুক জাতিতে পরিণত হওয়া।
২. দুর্ণীতিতে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অর্জনের আশংকা।
৩. সত্য কথা ইতিহাসে পরিণত হওয়া।
৪. সম্পুর্ন এক বিশৃংখল সমাজ প্রতিষ্ঠা। ইত্যাদি।

আমাদের প্রাপ্তি:
"একটি হরলিক্সের সাথে একটি মিল্কশেক ফ্রি, ফ্রি,ফ্রি।"

সব কিছু নিয়ে, ভাইরাসটি আমাদের কি দিবে বুঝতে পেরেছেন?

আপনাদের মত কি? এ ব্যাপারে?

নাস্তিক্যবাদীতা কি করে সমাজ ও দেশের জন্য উপকারী হয়?.......

মনে করুন আমাদের আল্লাহর প্রতি ভীতি নেই। তবে.

১. আমরা কেন ভাল হয়ে চলব?
২. কেন সুযোগ পেলেই মিথ্যার মাধ্যমে আমাদের প্রয়োজন হাসিল করব না?
৩. কেউ যদি কাছে কিনারে না থাকে তবে আমরা যে কোন অপকর্ম করতে কেন দ্বিধা করব?
৪. কেন সুযোগ পেলে দুর্নীতি করব না?
৫. কেন চুরি করব না?
৬. কেন বড়দের সম্মান করব?
৭. কেন ছোটদের আদর করব?
৮. নারীদের কেন নিরাপত্তা দেব?
৯. কেন খুনাখুনি করব না?
১০ কেন পরের ধন কেড়ে নেব না?
১১. কেন দেশপ্রেমিক হয়ে নিজেদের ক্ষতি করব?
১২. সর্বোপরি কোন অপকর্ম করতে কি আমাদের বাধবে?

ভেবে দেখুন তবে সমাজের অবস্থা কি দাড়াবে? একে অপরের উপর শুধু জুলুম করবো। শক্তিধর দুর্বলের উপর চড়াও হবে। কেউ কাউকে ভালবাসবো না। সমাজ কলুষতায় ভরে যাবে। আইয়ামে জাহেলিয়াতের সময়ের মত অবস্থা সৃষ্টি হবে।

এ সমাজ কি আমাদের কাম্য? আজ যারা প্রগতিশীল বলে আল্লাহকে অবিশ্বাস করে তারা কি আমাদের শ্রদ্ধার পাত্র হতে পারে? তারা কি দেশপ্রেমিক হতে পারে? তারা কি করে মানবাধিকার সংরক্ষন করবে?

তারা তো সকল ধরনের অপকর্ম করার জন্য প্রয়োজনীয় আবহাওয়া তৈরীর অপচেষ্টা চালাচ্ছে।
তাদের চেষ্টাকে ব্যার্থতায় পর্যবসিত করতে আমরা কি পারব না?

আমদের সমাজে আমেরিকান সমাজের আদর্শের কোন প্রয়োজন আছে কি?

পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আমেরিকা। আমাদের যুব সমাজের একটাই আশা আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া ইত্যাদিতে যাওয়া। তাদের কাছে আমেরিকা হল স্বর্গের আরেক নাম। আমাদের একজন কানাডা প্রবাসী ব্লগার তো তার প্রোফাইলেই লিখে রেখেছেন, যে তিনি কানাডায় বসতি গড়ার চেষ্টা করেই চলেছেন।

আমাদের সরকারও বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছেন দেশের সমাজের আদর্শ হিসেবে ইসলামী সমাজকে বাদ দিয়ে আমেরিকার সমাজকে গ্রহন করতে।
বিশেষ করে আমাদের দেশে এনজিও প্রতিষ্ঠান গুলোতো এ ব্যাপারে আপ্রান চেষ্টা করে যাচ্ছে। তার মধ্যে এনজিও কর্মী রাশেদা কে চৌধুরী তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েই ক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করতে শুরু করে দিয়েছেন। আমরা খেতে পাচ্ছিনা আর তিনি নতুন ঝামেলা হিসেবে নারীনীতি প্রণয়নে হাত দিলেন। আর আমাদের প্রবাসী বন্ধুদের অনেকেই যারা আমেরিকার মত কুসমাজের সংস্পর্শ পেয়ে গেছেন তাঁরা এর পক্ষে গান গেয়ে চলেছেন।

আমাদের সমাজ যদি আমেরিকার মত সমাজে পরিণত হয় তবে কি ঘটবে চিন্তা করুন....
১. পারিবারিক বন্ধন ঢিলে হয়ে যাবে।
২. বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে।
৩. সমাজে উচ্ছৃংখলতা বেড়ে যাবে।
৪. আমেরিকান দের মত মানিব্যাগে বউয়ের ছবি মাসে মাসে পরিবর্তিত হবে।
৫. ১২-১৩ বছরের কুমারী মেয়েও খুঁজে পাওয়া যাবেনা।
৬. প্রতি মিনিটে ১টি করে ধর্ষন হবে।
৭. ড্রাগস আসক্তি বেড়ে যাবে।
৮. মদ খাওয়া সমাজে আচারে পরিণত হবে।
৯. ..................................ইত্যাদি।

এরকম সমাজ কি আমাদের জন্য খুব ভাল হবে। আমাদের সমাজে মনুষ্যত্ব আছে। আছে মা বাবার প্রতি ভালবাসা। আছে নারীদের প্রতি সম্মান ও নিরাপত্ত্বা। আছে নৈতিকতার প্রতি শ্রদ্ধা ও চর্চা।

কয়েকদিন আগের একটি ঘটনা। বেশ কয়েকজন ব্লগার একটি ধর্ষনের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভাস্কর চৌধুরী । তিনি শ্রীমঙ্গলে মানব বন্ধনের আয়োজন করেছিলেন। আরো ব্লগার যারা এনিয়ে ভাল ভাল পোষ্ট দিয়েছেন তাঁরা হলেন মানবী, ফারজানা মাহবুবা । তাঁরা নিখাঁদভাবেই এ কাজগুলো করেছেন। এটা এদেশের সমাজেই সম্ভব। আর তবে আমেরিকাতেও মানব বন্ধন হয় তবে তা হয় একটা চড়ুই পাখির অ্যাকসিডেন্টকে কেন্দ্র করে।

তাই আমরা কেন অন্য একটি বাজে সমাজের রূপ ধারণ করতে যাব?
আমরা কি ওদের চেয়ে ভাল নেই?

তত্তাবধায়ক সরকারের কাজ দেশের আইন চেন্জ করা নয়। তাদের দায়িত্ব আইনের শাষন প্রতিষ্ঠার জন্য ভাল একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। নতুন অপ্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা নয়। আমাদের গনতন্ত্র আমাদের কাছে ফিরিয়ে দেবার আবেদন জানাচ্ছি।
যদি আমাদের প্রয়োজন হয় আমরাও সমাজ সংস্কার করতে পারি। দেশে শুধু তাঁরাই কয়জন শিক্ষিত বুদ্ধিমান লোক তা ভাবাটা বোকামী।
তাঁদের মনে যদি স্বৈরশাষনের বিন্দুমাত্র ইচ্ছা জেগে ওঠে, তবে তাঁদের সাবধান করতে চাই এই বলে যে, আমরা আগেও অনেক স্বৈরশাষককে দুর করেছি রাস্তার আন্দোলন আর ভোট নির্বাচনের মাধ্যমে।

আসুন আমরা একসাথে সমাজে অপসংস্কৃতির অনুপ্রবেশ দুর করি। আর কিছু শিক্ষার উর্দিপরা মূর্খের অপকর্মকে শক্ত হাতে দুর করি। সর্বোপরি আসুন গনতন্ত্র পুনপ্রতিষ্ঠায় আমরা একসাথে কাজ করি

যে কারনে আমি সংশয়হীন...

সেদিন একজনের পোষ্ট দেখলাম, তিনি নাস্তিকতার স্বপক্ষে কিছু কথা লিখেছিলেন। নাস্তিকতার পেছনে তিনি ভাল যুক্তি দিয়েছিলেন। নাস্তিকতার ব্যাপারে সবচেয়ে পরিষ্কার হয়েছি যখন তিনি নাস্তিকদেরকে সম্মান করে সংশয়বাদী বলেছেন। তার কথার আমার কিছু নিজস্ব জবাব :

১."তিনি বলেছিলেন, সবকিছুর স্রষ্টা যখন আল্লাহ তবে আল্লাহর স্রষ্টা কে?"

***প্রথমত নাস্তিকতার প্রথম শিক্ষা হল কোন কিছুরই কোন স্রষ্টা নেই। তবে দুনিয়ার এতসব জিনিষ কোথা থেকে এল?

সব কিছু যদি এমনিই সৃষ্টি হয় তবে, আমাদের সামনে এমনি এমনি কোন কিছু সৃষ্টি হতে দেখিনা কেন?

বিজ্ঞান বলে সব নাকি ন্যাচারাল সবকিছুরই ব্যাখ্যা আছে। আবার অনেক আধুনিকতা বাদীদের কথায় বিজ্ঞান ইসলামকে অসত্য প্রমানীত করে।

এখন কেউকি আছেন যিনি বলতে পারবেন ন্যাচারটা সৃষ্টি করল কে?

ইতিহাস সাক্ষ্যি বিজ্ঞানের চর্চা খ্রীস্টানদের কাছে অকাম্য ছিল। ইসলামের শুরু থেকেই ইসলাম আর বিজ্ঞান এক স্বত্ত্বায় মিশে আছে।আর খ্রীস্টানদের বিজ্ঞান চর্চা মুসলমানদের প্রেরনায় পাওয়া।

উদাহরণ, গত শতাব্দিতে আবিষ্কৃত বেশ কিছু উল্লেখযোগ্য আবিষ্কার বিশেষ করে ভ্রূনবিদ্যা, বিগ ব্যাংয়ের আধুনিক তত্ত্বের মত অনেক তত্ত্ব মুসলিমগন নির্ভূল ভাবে বিশ্বাস করেছেন গত ১৪০০ বছর ধরে।

বিজ্ঞান বলে প্রত্যেক আঘাতের একটি প্রতিঘাত রয়েছে, এবং কোন বল প্রয়োগ না করলে কোন বস্তুর অবস্থার কোন পরিবর্তন হয়না। তবে কোন শক্তি ছাড়াই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তা কি করে বিশ্বাসযোগ্য হয়?

প্রথমে যে প্রশ্ন করেছেন তার জবাবের শেষ অংশ:
যেহেতু সৃষ্টিকর্তা ছাড়া কোন কিছুই সৃষ্টি হয়না, তাই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা অবশ্যই একজন রয়েছে। আর সেই সৃষ্টিকর্তা অবশ্যই আল্লাহ।
আর আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হন তবে কোরআনই আমাদের একমাত্র আদর্শ। আল কোরআনের মত আরেকটি নির্ভূল সাহিত্যকর্ম প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আমি এ ঘোষনাই দেব। আর আমার অটল বিশ্বাস আর কোন গ্রন্থই সৃষ্টি কারো পক্ষে সম্ভব নয় যা ১৪০০ বছর তো দুরের কথা ১৪ মিনিট পরও নির্ভুল থাকতে পারবে। অবাক করার বিষয় আজ পর্যন্ত কেউ সাহসও করতে পারেনি আলকোরআনের সমান আরেকটি বই লিখতে।

আল কোরআনের সুরা ইখলাসে আল্লাহ ঘোষনা করেছেন তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন।

আল্লাহর সৃষ্টি সম্বন্ধে ভাবার মত জ্ঞান আমাদের নেই।
আর আমাদের জ্ঞানতো এমন নয় যে আমরা সবই জানি। বিখ্যাত এরিস্টটলের তত্ত্বগুলোও আজকের দিনে অপ্রয়োজনীয়।
সার্জারী বিদ্যায় একটা কথা বেশ প্রচলিত ছিল আজ থেকে ২০ বছর আগেও, তা হলো," ভালো সার্জন বড় করে কাটে।", বর্তমানে বলা হয় "বড় সার্জন ছোট করে কাটে।" পৃথিবী গোল এটা মানুষ বিশ্বাস করত না, ইত্যাদি।
অথচ এত বড় বিজ্ঞানীদের তত্ত্ব আজকের দিনে অপ্রয়োজনীয়। কিন্তু কোরআনের বানী আজও সমান ভাবে প্রয়োজনীয়। এতটুকু প্রয়োজনীয়তা হারায়নি। কিন্তু আজ ১৪০০ বছর পরও কোরআনের কোন বানী অমূলক বলে কেউ প্রমানীত করতে পারেনি।

তাই আমার কোন সংশয় নেই। কোন বুদ্ধিমান মুসলিমের তো অবশ্যই কোন অমুসলিমেরও সংশয় থাকার কথা নয়।

আমাদের প্রতি আল্লাহর প্রথম আদেশ পড়, পড়, পড়।
আমি আরো পড়তে চাই, জানতে চাই।

পিলার বানান কি?

গ্রামের স্কুল।

সপ্তম শ্রেনীর ক্লাসরুম। ইংরেজী ক্লাস চলছে।

স্যার জিজ্ঞেস করলেন,"এই তোরা বলত, পিলার বানান কি?"

সবাই একে একে বলতে লাগল।
কেউ ডাবল এল দিয়ে বলল, আবার কেউ কেউ একটা এল দিয়ে বলল।

স্যার বিরক্ত হয়ে ক্লাসের ফার্স্টবয়কে দাঁড় করিয়ে বলতে বলল যে, এল কি একটা হবে না দুইটা?

সে সবসময়ের মত একটু ভাল ছাত্র টাইপের গম্ভীর হয়ে বলল,"স্যার আসলে এখানে একটা এল দিলে চলে, তবে দুইটা এল দিলে একটু মজবুত হয়।"

ফ্রেন্চদের নিয়ে একটি কৌতুক

একবার এক বাঙালি ডিভি ভিসা পেয়ে আমেরিকা এল। কিন্তু অদক্ষতার কারনে কোন চাকরিতে স্থায়ি হতে পারল না। অনেকটা ভবঘুরের মত এখানে সেখানে ঘুরতে লাগল। হঠাতই তার দেখা হয়ে গেল এক পাগলা প্রফেসরের সাথে।

আমেরিকার অনেক প্রফসরের মত সে ও বিভিন্ন ধরনের পরীক্ষা করতে পছন্দ করত। তার একটা এক্সপেরিমেন্টের জন্য একজন লোক প্রয়োজন। বাঙালী ভবঘুরেকে পেয়ে সেতো চাঁদ পেয়ে গেল।

বাঙালী ভবঘুরেকে প্রফেসর তাকে প্রস্তাব দিল তার এক্সপেরিমেন্টে সাহায্য করার জন্য। প্রফেসর একটা ঘর দেখিয়ে বাঙালীটিকে বললেন "তুমি এ ঘরে কিছুক্ষন অবস্থান করবে। প্রতি ঘন্টায় তোমাকে দেয়া হবে ৬০ ডলার।" বাঙালীতো খুশি। সে ভাবল যে ওখানে গিয়ে থাকা কোন ব্যাপার হল নাকি। গিয়ে একটা ঘুমই দিয়ে দেব নাহয়।

বাঙালীটি ঘরে প্রবেশ করল। অন্ধকার ঘর। যেমনটি ভেবেছিল আসলে ঘরের পরিস্থিতি সে রকম চিলনা। ঢুকতেই এক বিকট গন্ধ নাকে এল। প্রথমে কিছুটা সহ্য করা গেলেও ধীরে ধীরে গন্ধ টা অসহ্য হয়ে গেল। এতই বিকট ছিল গন্ধটা যে ঘুমের কথা ভাবারও সময় পেলনা। কোনমতে ঘড়ি ধরে একঘন্টা থাকার পর সে রুদ্ধশ্বাসে ঘর থেকে বেরিয়ে এল।

যথারীতি প্রফেসর তাকে ১০ডলারের ৬টি নোট ধরিয়ে দিল। নোট দেখে বাঙালীর লোভ গেল বেড়ে। মনে মনে ভাবল ধ্যাত কেন যে এত তাড়াতাড়ি ফিরে এলাম। ইস যদি আরেকটা চান্স পাই তবে ব্যাটার সব টাকা হাতিয়ে ফেলব।

তার মনের কতা পড়তে পেরই যেন প্রফেসর সাহেব আবার প্রস্তাব করলেন। তবে এবার আরেকটা ভিন্ন ঘরে। এবারে টাকার পরিমান আগের চেয়ে অনেকগুন বেশী। এবারে প্রতি মিনিটের জন্য ১০০ ডলার। বাঙালীতো দিল একলাফ। যাহ এবারে আমেরিকার সব টাকা আমার। যত যাই হোক, আমি আর বেরুচ্ছিনা। নাক চেপে, দাত খিঁচে বসে থাকব। প্রয়োজনে আহত হব, শহীদ হয়ে যাব তাও আমার ডলার চাই।

ভাল কথা, সে ঢোকার প্রস্তুতি নিল। নাক, মুখ শার্টখুলে চেপে বেধে নিল। এবার নিশ্চিন্ত। প্রফেসর দরজাটা খুলেই ধাক্কা দিয়ে বাঙালীটিকে ঘরে ঢকিয়ে দিল। হঠাত এই আচরনে হতবুদ্ধ বাঙালীর কয়েক সেকেন্ড পার হয়ে যায় ঘটনা বুঝতে বুঝতেই। এটাও প্রচন্ড অন্ধকার ঘর, কিছুই দেখা যায়না। তারপরেই তার শার্ট বাধা নাকের ভিতর কি যেন বোঁটকা টাইপের ঘন কি যেন ঢুকতে শুরু করল। তীব্র গন্ধে নাকে জ্বালাপোড়া শুরু হল। হাত দিয়ে নাকটা আরো জোরে চেপে ধরে সে। তারপরও কিছুতেই কিছু হচ্ছে না। মনে মনে আশাহত হয় সে। তার নাক, মুখ, হাত পা সব যেন একসাথে এই তীব্র দুর্গন্ধ থেকে মুক্তির জন্য আকুলি বিকুলি করছে। তার লম্বা সময় থাকার চিন্তা উবে গেছে কয়েক সেকেন্ড আগেই। এখন একশ ডলার পাওয়াই তার একমাত্র কাম্য। কিন্তু ঘড়ি যেন চলছেইনা। এক সেকেন্ড হওয়ার ২০ সেকেন্ড আগেই বের হওয়ার জন্য দরজায় ধাক্কাধাক্কি শুরু করল। প্রফেসরকে দরজাটা বন্ধ করার সুযোগ পাওয়ার আগেই দরজা খুলতে হল। ঘর থেকে বের হয়েই বাঙালী ভদ্রলোক অলিম্পিক ফাস্ট টাইপের দৌড় দিল। প্রফেসর তার এক্সপেরিমেন্টের কথা ভেবে তার পেছন পেছন গাড়ি চালিয়ে এলেন। এক মাইল যাওয়ার পর বাঙালী থামল। প্রফেসর তার থামার পর গাড়ি থেকে নেমে এলেন। তাকে দেখে বাঙালী দৌড়ে এসে তার কলার চেপে ধরে জিজ্ঞেস করে বলল,"ঐ ব্যাটা প্রফেসর ঐ ঘরে কোন জানোয়ার ছিল তাড়াতাড়ি বল.."। প্রফেসর কোন মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, " ওখানে ছিলেন একজন ফ্রেন্চলোক।"


প্রফেসরের এক্সপেরিমেন্টের বিষয় ছিল,"একজন ফ্রেন্চ পারফিউম ব্যবহার না করলে কতক্ষন তাকে সহ্য করা যায়।"

বি:দ্র: ফ্রেন্চরা অনেকদিন একটানা গোসল করে না। তাদের গায়ের বিশ্রি গন্ধ দুর করতে তারা পাফিউম ব্যবহার করে। তবে এই পারফিউম ব্যবহার তারা নিজেরা আবিশ্কার করেনি। তারে শিখেছে স্পেনীয় মুসলিম সভ্যতাকাছ থেকে। তাছাড়াও ইউরোপের বিজ্ঞানের অগ্রগতি্ও মুসলিমদেরই দান। জানতে ক্লিক করুন গ্রানাডা ট্রাজেডী ও মুসলিম উম্মাহর করণীয়

একজন ছাত্রের জন্য এর চেয়ে সুন্দর রুটিন কি আর হতে পারে?

১. সকালের ঘুম ভাঙবে মুয়ায্যিনের সুললিত কণ্ঠের আযানের শব্দে।
২. হাতমুখ ধুয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যাওয়া এবং নামাজ শেষে হালকা জগিং করে বাসায় ফেরা।
৩. সামান্য নাস্তা করে কিছুক্ষন কুরআন তেলাওয়াত, তাফসির অধ্যয়ন করা।
৪. এবার কিছুক্ষন পড়াশুনা করা।
৫. সকালের নাস্তা করে, গোসল করে ভার্সিটি, কলেজ অথবা স্কুলে যাওয়া।
৬. মনোযোগ দিয়ে ক্লাস করা।
৭. দুপুরে লান্চ ব্রেকে যোহর নামাজ পড়ে, লান্চ করে আবার ক্লাসে যাওয়া।
৮. বিকেলে ক্লাস শেষে আসর নামাজ পড়ে বাসায় ফেরা।
৯. বিকেলে খেলাধুলা করা ও সন্ধায় মাগরিব নামাজ পড়ে বাসায় ফিরে আসা।
১০. পড়াশুনা, এশার নামাজ এবং রাতের খাবার।
১১. কিছুক্ষন ব্লগিং, টিভি দেখা, পড়াশুনা ইত্যাদি। এবং ১০টার মধ্যেই ঘুম।

রুটিনটির কিছু বৈশিষ্ট্য:
১. একটানা একঘেয়ে পড়াশুনার বিরক্তিমুক্ত।
২. বন্ধুদের সাথে ৫বার দেখা করার সুযোগ।
৩. ৫ বার অযু বিভিন্নভাবে দেহের উপকার করবে।

আরো অনেক কিছু, তবে আমি সব বলতে পারছিনা এবং আপনাদের কাছে এর সাথে যোগ করা যেতে পারে এমন তথ্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এর অপকারীতা জানানোরও আহবান রইল।

(বি: দ্র: এটা কিন্তু আমার রুটিন নয়। এ রুটিন পালন করতেই হবে তাও বলছিনা।)